দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর পর একই রাতে মধ্যপ্রদেশে আরেকটি দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের গোয়ালিয়রে একটি মন্দিরের বাইরে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ওই ভক্তরা।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।
প্রতিবেদন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে থাকা ভক্তদের ওপর উঠে যায় ট্রাকটি। এতে ১২ জন চাপা পড়েন। দুর্ঘটনায় মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদেরসহ অন্য আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএসপি ধর্মবীর সিং আরও জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।
সূত্র- এনডিটিভির
যে আই